Surjalok News

Header
collapse
Home / ঝালকাঠি / রাজাপুরে জমি বিরোধে ভাই-বোনকে কুপিয়ে জখম করার অভিযোগ

রাজাপুরে জমি বিরোধে ভাই-বোনকে কুপিয়ে জখম করার অভিযোগ

2026-02-13  Surjalok Desk  152 views
photo-output-16.jpeg

রাজাপুর উপজেলা প্রতিনিধি: 
ঝালকাঠির রাজাপুর উপজেলার গালুয়া দুর্গাপুর এলাকায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে ভাই ও বোনকে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে।

আহতরা হলেন দুর্গাপুর এলাকার আব্দুল সত্তারের ছেলে মিজানুর রহমান (৩০) ও তার বড় মেয়ে এলাচি। স্থানীয়রা তাদের উদ্ধার করে রাজাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করান।

আহত মিজানুর রহমান জানান, কয়েকদিন আগে একটি জমি নিয়ে বিরোধের জেরে হাসান ও তার পরিবারের লোকজন তার বাবার ওপর হামলা চালায়। এ ঘটনায় তার বাবা থানায় হাসান ও সাহিদাসহ কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ করেন।

পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ভোট দিতে এবং তদন্ত কর্মকর্তার সঙ্গে দেখা করতে তিনি ঢাকায় থেকে বাড়িতে আসেন। 
  
তার অভিযোগ, শনিবার সকালে তিনি, তার বাবা ও বড় বোন বিবাদমান জমি দেখতে গেলে হাসান, সাব্বির, মরিয়ম ও সাহিদাসহ কয়েকজন লাঠি ও ধারালো অস্ত্র নিয়ে তাদের ওপর অতর্কিত হামলা চালায়। এতে তার পায়ের পাতা এবং তার বোনের হাত গুরুতর জখম হয়। পরে তাদের চিৎকারে স্থানীয়রা এগিয়ে এসে উদ্ধার করে রাজাপুর হাসপাতালে নিয়ে যায়।

তবে অভিযুক্ত সাহিদা অভিযোগ অস্বীকার করে বলেন, এলাকায় কোনো কুপাকুপির ঘটনা ঘটেনি এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ মিথ্যা।

এ বিষয় থানায় লিখত অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।


Share: