Surjalok News

Header
collapse
Home / সারাদেশ / আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, ঢেউটিন সহায়তা প্রদান

আগুনে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি, ঢেউটিন সহায়তা প্রদান

2026-04-13  Surjalok Desk  562 views
509965bb-36f0-4321-833d-ea36a5f24d88.jpeg

নজরুল ইসলাম বাঁধন, পাবনা জেলা প্রতিনিধি:

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার আর-আতাইকুলা ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের কলেজ পাড়ায় আগুনে পুড়ে যাওয়া দিনমজুর শ্রমিক মনির হোসেনের পরিবারকে মানবিক সহায়তা হিসেবে ঘরের ঢেউ টিন বিতরণ করা হয়েছে।

মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি আতাইকুলা থানা কমিটির উদ্যোগে গত সোমবার সকলে সোসাইটির সভাপতি মো. মুরাদ হোসেন খান আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত শ্রমিক মনির হোসেনের হাতে এ সহায়তা তুলে দেন।

এ সময় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সাধারণ সম্পাদক কাজি লোকমান হোসেন, সহ সভাপতি আনিসুর রহমান, সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম নান্টু, অর্থ বিষয়ক সম্পাদক মোঃ হাসান আলী, প্রচার সম্পাদক আঃ রাজ্জাক বিশ্বাস ও দফতর সম্পাদক সাইফুল ইসলাম উপস্থিত ছিলেন। 
এ দিকে এই সহায়তাগুলো পেয়ে কষ্টের মাঝেও খুশি ক্ষতিগ্রস্ত দিনমজুর শ্রমিক মনির হোসেনের পরিবার। মনির হোসেন বলেন এ সহায়তা পেয়ে আমার কিছুটা হলেও উপকার হবে। তাই তিনি ধন্যবাদ জানালেন মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটি সদস্যেদর।

65babe85-3a7e-4e70-ac3c-b372a5718f34.jpeg

এসময় মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস রিভিউ সোসাইটির সদস্যেরা বলেন গত মাসে মনির হোসেনের বাড়িটি আগুনে পুড়ে যায়। সে আমাদেরকে এসে বলা মাত্রই আমরা তাকে খুব দ্রুত সহযোগিতা দিয়ে তার পাশে দাঁড়িয়েছে। এতে আমাদের খুব ভালো লাগছে একজনকে সহযোগিতা করতে পারলাম। ক্ষতিগ্রস্ত ও অসহায় পরিবারের পাশে দাঁড়াতে পেরে খুব ভালো লাগছে। তবে আমরা আগামীতেও বিভিন্ন অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আমাদের মানবিক এই সহায়তা অব্যাহত থাকবে।

উল্লেখ, গত মার্চ মাসে দিনমজুর শ্রমিক মনির হোসেনের বাড়িতে প্রাথমিক ধারণা করা হয় বিদ্যুতের শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে তার বাড়ির দুইটি টিনের ঘর, রুমের টিভি, ফ্রিজ, ধান, চালসহ বিভিন্ন আসবাবপত্র পুড়ে যায়। এই আগুনে তার বাড়ির প্রায় পাঁচ লাখ টাকার ক্ষয় ক্ষতি হয়েছে।


Share: