
ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি জেলা তথ্য অফিসের উদ্যোগে নলছিটি উপজেলার ভৈরবপাশা ইউনিয়নের ষাটপাকিয়া পিয়ন বাড়িতে বুধবার (০৮ এপ্রিল ২০২৬) এক কমিউনিটি সভা অনুষ্ঠিত হয়েছে।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা তথ্য অফিসার লেলিন বালা। প্রধান অতিথির বক্তব্যে তিনি হাম-রুবেলা টিকা প্রদান কর্মসূচির গুরুত্ব তুলে ধরেন এবং বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে উল্লিখিত বিভিন্ন কার্যক্রম সম্পর্কে জনগণকে অবহিত করেন। এর মধ্যে ছিল ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, কৃষি ঋণ মওকুফ, নারীর জন্য পরিবহন সুবিধা, পরিবেশ সুরক্ষা, বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন, ডেঙ্গু প্রতিরোধ, গুজব প্রতিরোধ, যুবসমাজকে মাদকমুক্ত রাখা এবং নৈতিকতার পুনরুজ্জীবনসহ অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনে গৃহীত পদক্ষেপ।
জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মো. জাকির হোসেনের সঞ্চালনায় এবং ইউপি সদস্য মো. শাহিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও বক্তব্য রাখেন মো. নুরে আলম, মো. মনির হোসেন, খুশি আক্তার ও তানিশা আক্তারসহ অন্যান্যরা।
অনুষ্ঠানের শেষে উপস্থিত জনগণের জন্য সচেতনতামূলক ডকুমেন্টারি প্রদর্শন করা হয়।