Surjalok News

Header
collapse
Home / ঝালকাঠি / নবম পে-স্কেলের দাবিতে ঝালকাঠির সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

নবম পে-স্কেলের দাবিতে ঝালকাঠির সরকারি কর্মচারীদের বিক্ষোভ মিছিল ও মানববন্ধন

2026-02-05  Surjalok Desk  167 views
07db5119-5c25-4e3a-82d0-0acbbd3e74fc.jpeg


ঝালকাঠি জেলা প্রতিনিধি: 

নবম পে-স্কেলের গেজেট প্রকাশের দাবিতে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসাবে ঝালকাঠি জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মচারীরা বিক্ষোভ মিছিল, মানববন্ধন ও সমাবেশ করেছে। বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেসক্লাবের সামনে এসে শেষ হয়।  

সমাবেশ বক্তব্য রাখেন, জেলা ও দায়েরা জজ আদালতেরর নাজির তরিকুল রহমান, বিচার বিভাগী কর্মচারী এসোসিয়েশনের সভাপতি রুস্তম আলী খান, কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের কেন্দ্রীয় সহ সভাপতি বাদশা তালুকদার, কেন্দ্রীয় সাংগাঠনিক সম্পাদক জাকির হোসেন। 

বক্তারা এসময় আজকের মধ্যে নবম পে স্কেলের গেজেট প্রকাশ এর দাবি জানান। দাবি বাস্তবায়ন না হলে কর্মবিরতি সহ কঠোর কর্মসূচির ডাক দেয়ার হুঁশিয়ারি দেওয়া হয়।


Share: