সূর্যালোক ডেস্ক:
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটূক্তি করার অভিযোগে ঝালকাঠির রাজাপুর কামিল মাদরাসা অধ্যক্ষ মাওলানা জাকির হোসেনের বিরুদ্ধে মানববন্ধন ও তার কক্ষে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে।
বুধবার (৭ জানুয়ারি ) দুপুরে মাদরাসার সামনে এ মানববন্ধনের আয়োজন করে এলাকাবাসী। এসময় বক্তব্য রাখেন,স্থানীয় বাসিন্দা পনির মৃধা,মাসুম,রবিউল ও সায়েম আকন।
বক্তারা অভিযোগ করেন, অভিযুক্ত মাদরাসার অধ্যক্ষ হোয়াটসঅ্যাপ গ্রুপে বেগম খালেদা জিয়ার মৃত্যু নিয়ে কটূক্তিমূলক মন্তব্য করেন। তার কাছ থেকে এমন মন্তব্য অত্যন্ত নিন্দনীয় ও দুঃখজনক। তারা অবিলম্বে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়য়ে মাদরাসার অধ্যক্ষ মাওলানা জাকির হোসেন বলেন, সম্প্রতি মাদরাসায় একটা নিয়োগ হয়েছে সেখানে কিছু লোক সুবিধা না পাওয়াতে আমাকে হয়রানি করার জন্য এমনটা করেছে। আমার বিরুদ্ধে যে অভিযোগ দেওয়া হয়েছে এটার সুস্থ তদন্ত করা হোক।
রাজাপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন,মানববন্ধনের বিষয়টি শুনিনি।কেনো তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে সে বিষয়ে তদন্ত করা হবে।