কাঠালিয়া প্রতিনিধি:
ঝালকাঠির কাঁঠালিয়া উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে প্রায় দুইশত শীতার্তের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। আজ শনিবার (১০ জানুয়ারি) উপজেলা অডিটরিয়ামে এ কম্বল বিতরণ করা হয়।
কাঠালিয়া উপজেলা নির্বাহী অফিসার মোঃ মকবুল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শীতার্ত মানুষের হাতে এ কম্বল তুলে দেন। প্রেসক্লাবের সভাপতি মোঃ মাসউদুল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন-প্রেসক্লাবের সহ সভাপতি মোঃ ফয়সাল আহম্মেদ মিঠু, সাধারণ সম্পাদক মোঃ শহীদুল আলম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ এম নাসির উদ্দিন, দপ্তর ও আইসিটি সম্পাদক মাছুম বিল্লাহ জুয়েল, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক মোঃ খাইরুল আমিন ছগির, প্রচার সম্পাদক মোঃ মাসুম বিল্লাহ, নির্বাহী সদস্য মোঃ আহমাদুল্লাহ রবিউল, মোঃ জাহিদুল ইসলাম, সদস্য মোঃ সিরাজুল ইসলাম রনি, মোঃ সাইফুল ইসলামসহ ক্লাবের সকল সদস্যরা এ সময় উপস্থিত ছিলেন।