Surjalok News

Header
collapse
Home / ঝালকাঠি / ঝালকাঠিতে তারেক রহমানের রাষ্ট্রকাঠামো সংস্কার ভাবনা বাস্তবায়নে যুব সমাজকে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ কর্মশালা

ঝালকাঠিতে তারেক রহমানের রাষ্ট্রকাঠামো সংস্কার ভাবনা বাস্তবায়নে যুব সমাজকে সম্পৃক্ত করতে প্রশিক্ষণ কর্মশালা

2026-01-10  Surjalok Desk  187 views

ঝালকাঠি প্রতিনিধি : 


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠিতে বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কার ও দেশ গড়ার পরিকল্পনায় যুব সমাজকে সম্পৃক্ত করার লক্ষ্যে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

ঝালকাঠি জেলা  যুবদলের উদ্যোগে শনিবার সকালে ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন জেলা যুবদলের আহ্বায়ক মোঃ শামীম তালুকদার।  কর্মশালায় অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, জেলা যুবদলের সদস্য সচিব অ্যাডভোকেট আনিসুর রহমান খান, সিনিয়র যুগ্ম-আহবায়ক রবিউল হোসেন তুহিন, যুগ্ম-আহবায়ক এনামুল হক সাজু।

কর্মশালায় বক্তারা বলেন, দেশ ও রাষ্ট্রের চলমান সংকট উত্তরণে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো সংস্কার প্রস্তাব একটি সময়োপযোগী ও বাস্তবমুখী রূপরেখা। এই রূপরেখা বাস্তবায়নে যুব সমাজকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। প্রশিক্ষণের মাধ্যমে যুব নেতাকর্মীদের রাজনৈতিক সচেতনতা, সাংগঠনিক দক্ষতা ও রাষ্ট্র পরিচালনার মৌলিক ধারণা বৃদ্ধি পাবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

অনুষ্ঠানে জেলা ও উপজেলা যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ কর্মশালায় দলীয় আদর্শ, রাষ্ট্র সংস্কারের রূপরেখা ও ভবিষ্যৎ রাজনৈতিক করণীয় বিষয়ে দিকনির্দেশনামূলক আলোচনা করা হয়।


Share: