Surjalok News

Header
collapse
Home / ঝালকাঠি / ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন

ঝালকাঠিতে ছেলের হাতে মা খুন

2026-02-01  Surjalok Desk  385 views

96bf88e7-0849-4303-9f0a-0303c12093ac
 

ঝালকাঠি জেলা প্রতিনিধি:
ঝালকাঠিতে মানসিক ভারসাম্যহীন ছেলের হাতে খুন হয়েছেন মা। আজ রবিবার দুপুরে সদর উপজেলায় ধানসিঁড়ি ইউয়িনের বৈদারাপর মোল্লা বাড়ি এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে।  নিহত নারীর নাম শেফালী বেগম (৬২)। তিনি ওই গ্রামের আহম্মদ খানের স্ত্রী। অভিযুক্ত ছেলে সাগর খানকে (৩২) ঘটনার পর গাবখান ব্রিজ থেকে আটক করে পুলিশ। ঘাতক সাগর তিন ভাইবোনের মধ্যে সবার ছোট।
পুলিশ ও স্থানীয় জানায়, নেশাগ্রস্ত হওয়ায় কিছুদিন ধরে সাগর মানসিক সমস্যায় ভুগছিলেন। পরিবারের সবার সঙ্গে সে অস্বাভাবিক আচরণ করতেন। প্রায়ই সে তাঁর মাকে মারধর করতেন। রবিবার দুপুরে মায়ের সঙ্গে তাঁর কথারকাটাকাটি হয়। এসময় দা দিয়ে কুপিয়ে মাকে হত্যা করে। আশপাশের লোকজন ছুটে এসে শেফালী বেগমকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে থানা পুলিশ খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করে।
ঝালকাঠি সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. বেলায়েত হোসেন জানান, নিহত শেফালী বেগমের মরদেহ প্রাথমিকভাবে সুরতহাল শেষে ময়না তদন্তের জন্য ঝালকাঠি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ঘটনার পরপরই ঘাতক ছেলে সাগরকে আটক করা হয়েছে।
 


Share: