
ঝালকাঠি জেলা প্রতিনিধি:
জেলার রাজাপুর ও কাঁঠালিয়া নিয়ে গঠিত ঝালকাঠি-১ আসনে যেসব ভোটকেন্দ্রগুলোতেই সনাতন ধর্মাবলম্বী ভোটার বেশি সেগুলোকে ঝুঁকিপূর্ণ মনে করছেন আসনটির ধানের শীষের প্রার্থী রফিকুল ইসলাম জামাল।
বুধবার সকালে স্থানীয় রাজাপুর প্রেস ক্লাবে নির্বাচনের সার্বিক পরিস্থতি নিয়ে সংবাদ সম্মেলনে এ শঙ্কার কথা জানান তিনি। নির্বাচনের প্রতিপক্ষ রাজাপুর ও কাঠালিয়ার হিন্দু ভোটারদের ভয়ভীতি প্রদর্শনসহ ভোট প্রদানে বাঁধা সৃষ্টি করতে পারে বলেও উল্লেখ করেন জামাল।
প্রসঙ্গত, নির্বাচনের শেষ সময় এসে ঝালকাঠির এই আসনটিতে নির্বাচনী পরিবেশ কিছুটা উত্যপ্ত । মঙ্গলবার ভোররাতে রাজাপুর উপজেলায় জামায়াতের একটি অফিসে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। তবে বিএনপির এ ঘটনাকে নির্বাচনের শেষ মুহুর্তে আতংক সৃষ্টি করতে প্রতিপক্ষের সাজানো নাটক বলে দাবী করেছে।