Surjalok News

Header
collapse
Home / আন্তর্জাতিক / ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

ইরানের স্বরাষ্ট্রমন্ত্রীকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা

2026-01-30  Surjalok Desk  227 views
img-0903.jpeg

যুক্তরাষ্ট্র শুক্রবার ঘোষণা দিয়েছে, সাম্প্রতিক সপ্তাহগুলোতে ইরানে সরকারবিরোধী বিক্ষোভ দমনে প্রাণঘাতী দমন-পীড়নের ঘটনায় দেশটির স্বরাষ্ট্রমন্ত্রীসহ কয়েকজন ইরানি কর্মকর্তার ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে।

নিষেধাজ্ঞার তালিকায় ইরানের স্বরাষ্ট্রমন্ত্রী এস্কান্দার মোমেনির নাম রয়েছে। মার্কিন ট্রেজারি দপ্তর এক বিবৃতিতে জানিয়েছে, তিনি ইসলামী প্রজাতন্ত্র ইরানের আইন-শৃঙ্খলা বাহিনী (এলইএফ)-এর তত্ত্বাবধান করেন, যাকে হাজার হাজার শান্তিপূর্ণ বিক্ষোভকারীর মৃত্যুর জন্য দায়ী প্রধান সংস্থাগুলোর একটি হিসেবে উল্লেখ করা হয়েছে।


 


Share: