Surjalok News

Header
collapse
Home / জাতীয় / ঢাকায় ৩৭ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার

ঢাকায় ৩৭ ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার

2026-02-09  Surjalok Desk  35 views
img-2031.jpeg

 

১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে ঢাকা মহানগরীর ৩৭টি ভোটকেন্দ্রকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এসব কেন্দ্রে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি বডি ক্যামেরা ব্যবহারের কথা জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী।

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ‘নির্বাচন ও গণভোট উপলক্ষে ডিএমপি কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা’ বিষয়ক সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

ডিএমপি কমিশনার বলেন, মহানগরীতে গুরুত্বপূর্ণ কেন্দ্র রয়েছে ১ হাজার ৬১৪টি, যেখানে চারজন করে পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। এছাড়া ৫১৭টি সাধারণ কেন্দ্রে তিনজন করে পুলিশ সদস্য মোতায়েন থাকবে।

তিনি আরও জানান, চিহ্নিত ৩৭টি ঝুঁকিপূর্ণ কেন্দ্রে সাতজন করে পুলিশ সদস্য মোতায়েন করা হবে এবং সেখানে বডি ক্যামেরা ব্যবহার করা হবে।

নির্বাচন উপলক্ষে ডিএমপির প্রায় ২৫ হাজার সদস্যকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে বলেও জানান তিনি। যেকোনো পরিস্থিতি মোকাবিলায় স্পেশাল রিজার্ভ ফোর্স, বোম ডিসপোজাল ইউনিট ও ডগ স্কোয়াড প্রস্তুত থাকবে।

ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ কমিশনার (অ্যাডমিন) সরওয়ার ও অতিরিক্ত পুলিশ কমিশনার এস এম নজরুল ইসলাম উপস্থিত ছিলেন।


Share: