Surjalok News

Header
collapse
Home / বিনোদন / ‘আমি যে বিবাহিত, সেটাই ভুলে যাই’

‘আমি যে বিবাহিত, সেটাই ভুলে যাই’

2026-02-21  Surjalok Desk  217 views
img-2650.jpeg

তাপসী পান্নু এক দশক ধরে সম্পর্কে ছিলেন ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড় মাথিয়াস বো-এর সঙ্গে। দীর্ঘ প্রেমের পর ২০২৩ সালে ভারতীয় আচার-অনুষ্ঠান মেনে বিয়ে করেন তারা।

বিয়ের তিন বছর পর ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা কথা বলেছেন তাপসী। তাঁর কথায়, অনেক সময় তিনি ভুলেই যান যে তিনি বিবাহিত। তবে এতে দাম্পত্যে কোনো টানাপোড়েনের ইঙ্গিত নেই। বরং স্বামীর সঙ্গে স্বচ্ছন্দ ও সুখী সম্পর্কের কথাই তুলে ধরেছেন এই অভিনেত্রী।

তাপসী জানান, বিয়ে তাঁর জীবনে নাটকীয় কোনো পরিবর্তন আনেনি। তাঁর ভাষায়, স্বামী কখনোই সম্পর্কটিকে চাপ হিসেবে অনুভব করতে দেননি। বিয়ের আগে তাঁর একটাই শর্ত ছিল, সম্পর্কের স্বাভাবিকতা যেন অটুট থাকে। রসায়ন বদলে গেলে বিয়ের অর্থ থাকে না বলেও মনে করেন তিনি।

নিজেকে বিয়ের ক্ষেত্রে কিছুটা পুরনোপন্থী বলেও উল্লেখ করেন তাপসী। তাঁর বিশ্বাস, বিয়ে আজীবনের অঙ্গীকার। একই সঙ্গে তিনি এমন সঙ্গী চাননি, যিনি কেবল তাঁর কথামতো চলবেন।


 

তাপসীর মতে, দুজনের বাস্তববাদী দৃষ্টিভঙ্গিই তাদের সম্পর্ককে এতদিন ধরে দৃঢ় রেখেছে।


Share: