Surjalok News

Header
collapse
Home / ঝালকাঠি / রাজাপুরে গণভোট-নির্বাচন বিষয়ে জেলা তথ্য অফিসের উঠান বৈঠক

রাজাপুরে গণভোট-নির্বাচন বিষয়ে জেলা তথ্য অফিসের উঠান বৈঠক

2026-01-14  Surjalok Desk  359 views

ঝালকাঠির রাজাপুর উপজেলায় "গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ২০২৬" উপলক্ষে  গণভোট সম্পর্কিত তথ্য জনসাধারণকে অবহিতকরণের লক্ষ্যে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) ঝালকাঠি জেলা তথ্য অফিস ও রাজাপুর উপজেলা প্রশাসন এর ব্যবস্থাপনায় উপজেলার কৈবর্তখালী আবাসনে এ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।


ঝালকাঠি  জেলা তথ্য অফিসার লেলিন বালা এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন রাজাপুর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আরা মৌরি।


প্রধান অতিথির বক্তব্যে রিফাত আরা মৌরি বলেন, গণভোটে চারটি মৌলিক ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ সংস্কার প্রস্তাব ভোটারদের মতামতের জন্য উপস্থাপন করা হয়েছে। প্রস্তাবসমূহের মধ্যে উল্লেখযোগ্য বিষয়গুলো হলো-(ক) নির্বাচন- কালীন তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন এবং অন্যান্য সাংবিধানিক প্রতিষ্ঠান জুলাই সনদে বর্ণিত প্রক্রিয়ার আলোকে গঠন করা হবে (খ) আগামী জাতীয় সংসদ হইবে দুই কক্ষ বিশিষ্ট ও জাতীয় সংসদ নির্বাচনে দলগুলোর প্রাপ্ত ভোটের অনুপাতে ১০০ সদস্য বিশিষ্ট একটি উচ্চক্ষ গঠিত হইবে এবং সংবিধান সংশোধন করিতে হইলে উচ্চকক্ষের সংখ্যাগরিষ্ঠ সদস্যের অনুমোদন দরকার হইবে। (গ) সংসদে নারীর প্রতিনিধি বৃদ্ধি, বিরোধী দল হইতে ডেপুটি স্পীকার ও সংসদীয় কমিটির সভাপতি নির্বাচন, মৌলিক অধিকার, বিচার বিভাগের স্বাধীনতা, স্থানীয় সরকার, প্রধানমন্ত্রীর মেয়াদ, রাষ্ট্রপতির ক্ষমতাসহ তফসিলে বর্ণিত যে ৩০টি বিষয়ে জুলাই জাতীয় সনদে ঐকমত্য হইয়াছে-সেগুলি বাস্তবায়নে আগামী সংসদ নির্বাচনে বিজয়ী রাজনৈতিক দলগুলো বাধ্য থাকিবে। (ঘ) জুলাই জাতীয় সনদে বর্ণিত অপরাপর সংস্কার রাজনৈতিক দলগুলোর প্রতিশ্রুতি অনুসারে বাস্তবায়ন করা হবে।

04fe0493-2a44-4622-983c-5890a75f99a7.jpeg


তিনি আরো বলেন, গণভোটে অংশগ্রহণকারী ভোটারগণ প্রস্তাবসমূহের পক্ষে মত প্রদান করতে চাইলে ব্যালট পেপারে "হ্যাঁ (✔)” এবং বিপক্ষে মত প্রদান করতে চাইলে "না (X)" চিহ্নে সিল প্রদান করবেন।

 

উঠান বৈঠকে রাজাপুর উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা এবং কৈবর্তখালী আবাসনের শতাধিক বাসিন্দা উপস্থিত ছিলেন।


Share: