Surjalok News

Header
collapse
Home / ঝালকাঠি / ফ্যাসিবাদ ও স্বৈরাচারের কারণে বারবার প্রাণ দিতে হয়েছে: এমপি রফিকুল ইসলাম জামাল

ফ্যাসিবাদ ও স্বৈরাচারের কারণে বারবার প্রাণ দিতে হয়েছে: এমপি রফিকুল ইসলাম জামাল

2026-02-21  Surjalok Desk  135 views
img-2600.jpeg

এইচ এম নাসির উদ্দিন:

ফ্যাসিবাদ ও স্বৈরাচারবিরোধী আন্দোলনে দেশের মানুষকে বারবার রাজপথে জীবন দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন ঝালকাঠি-১ (কাঠালিয়া-রাজাপুর) আসনের সংসদ সদস্য মো. রফিকুল ইসলাম জামাল। তিনি বলেন, এখনও অনেক মা তার সন্তানকে ফিরে পাননি, অনেক সন্তান বাবার ফেরার অপেক্ষায় রয়েছে। বিএনপি নেতা ইলিয়াস আলীসহ বহু নেতাকর্মী এখনো গুম রয়েছেন।

শনিবার (২১ ফেব্রুয়ারি) সকাল ১১টায় ঝালকাঠির কাঠালিয়া উপজেলা পরিষদ অডিটরিয়ামে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মকবুল হোসেন সভাপতিত্ব করেন। বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. জামসের আলী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তাপশ তালুকদার, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মো. আবু সুফিয়ান, কাঠালিয়া থানা অফিসার ইনচার্জ (তদন্ত) হারান চন্দ্র পাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি মো. জালালুর রহমান আকন, সাধারণ সম্পাদক মো. আক্তার হোসেন নিজাম মীরবহর এবং উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. কামরুল ইসলামসহ অন্যরা।

সভায় সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, জনপ্রতিনিধি, সাংবাদিক, শিক্ষক, সুধীজন ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।


 


Share: