সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উৎসর্গ করে একটি গান করেছেন গীতিকার, সুরকার ও কণ্ঠশিল্পী শফিক তুহিন। ‘আপসহীন নেত্রী’ গানটি গাওয়ার পাশাপাশি কথা ও সুর তার নিজেরই।
গানটির কথা- ‘আপসহীন নেত্রী তুমি আপস করোনি বলে/ দেশের মানুষ দেশের প্রয়োজনে তোমার কথাই বলে/ তোমার নামে স্লোগান দিলে/ রক্তে আগুন জ্বলে।’
৩০ ডিসেম্বর শফিক তুহিনের ফেসবুক পেজ ও অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত হয়েছে গানটি।