Surjalok News

Header
collapse
Home / বিনোদন / বিয়ে করলেন উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী

বিয়ে করলেন উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী

2026-02-09  Surjalok Desk  147 views
img-2041.jpeg

জনপ্রিয় উপস্থাপিকা ও কনটেন্ট ক্রিয়েটর স্মিতা চৌধুরী বিয়ে করেছেন। শনিবার (৭ ফেব্রুয়ারি) রাতে সামাজিক যোগাযোগমাধ্যমে বিয়ের ছবি প্রকাশ করে ভক্তদের চমকে দেন তিনি।

ছড়িয়ে পড়া ছবিতে দেখা যায়, হিন্দু ধর্মীয় আচার-অনুষ্ঠান মেনে বিয়ের পিঁড়িতে বসেছেন স্মিতা ও তার জীবনসঙ্গী। লাল বেনারসি, গয়না ও চন্দনের সাজে ভিন্ন রূপে ধরা দেন তিনি। ছবি পোস্টের পরপরই তা সামাজিক মাধ্যমে ভাইরাল হয়, ভক্তরা শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়েছেন।

স্মিতা নিজেই বিয়ের খবর নিশ্চিত করলেও স্বামীর বিস্তারিত পরিচয় প্রকাশ করেননি। তবে তার একটি ফেসবুক স্ট্যাটাস নেটিজেনদের কৌতূহল বাড়িয়েছে। সেখানে তিনি ইঙ্গিত দেন, একসময় চট্টগ্রামের কাউকে বিয়ে না করার সিদ্ধান্ত নিলেও ভালোবাসা ও যত্নের কাছে সেই মান-অভিমান ভেঙেছে। তার লেখা থেকে ধারণা করা হচ্ছে, তার জীবনসঙ্গী চট্টগ্রামেরই বাসিন্দা।

চট্টগ্রামের মেয়ে স্মিতা কলেজ জীবন থেকেই শুদ্ধ উচ্চারণে উপস্থাপনা করে পরিচিতি পান। ২০১৭-১৮ সালের দিকে তিনি চট্টগ্রামে জনপ্রিয় উপস্থাপিকা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। বর্তমানে উপস্থাপনার পাশাপাশি তিনি উদ্যোক্তা, ব্র্যান্ড প্রমোটর ও কনটেন্ট ক্রিয়েটর হিসেবে কাজ করছেন। সামাজিক মাধ্যমে তার অনুসারীর সংখ্যা ১০ লাখের বেশি এবং বিভিন্ন দেশি-বিদেশি ব্র্যান্ডের সঙ্গে তিনি যুক্ত।


Share: