Surjalok News

Header
collapse
Home / ঝালকাঠি / ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শাহ আলম’র মৃত্যু; জেলাজুড়ে শোকের ছায়া

ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক শাহ আলম’র মৃত্যু; জেলাজুড়ে শোকের ছায়া

2026-01-14  Surjalok Desk  159 views

ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ শাহ আলম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।  

আজ সন্ধ্যা ৭ টায় বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ১ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী রেখে গেছেন। ​তার মৃত্যুতে ঝালকাঠি জেলাজুড়ে শোকের ছায়া নেমে এসেছে।  

ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ শাহ আলম ছিলেন একজন আদর্শ শিক্ষক এবং অত্র অঞ্চলের আলোকবর্তিকা। তার শিক্ষার্থী ও জেলাবাসী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।  

মরহুমের নামাজে জানাজা ১৫ জানুয়ারি সকাল ১১ টায় ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হবে। পরে তার নিজ গ্রামের বাড়িতে দাফন কার্য সম্পাদন হবে।


Share: