Surjalok News

Header
collapse
Home / ঝালকাঠি / গণভোট ঐক্যমত কমিশনের প্রস্তাব: ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন

গণভোট ঐক্যমত কমিশনের প্রস্তাব: ঝালকাঠির জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন

2026-01-13  Surjalok Desk  189 views

আতিকুর রহমান: 

ঝালকাঠিতে গণভোট প্রচার বিষয়ক অবহিতকরণ কর্মশালায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন বলেছেন, গণভোট সরকারের পক্ষে বিশেষ কোন পদক্ষেপ না। এটা জনসাধারণের চাহিদা মোতাবেক গণভোটের কার্যক্রম পদক্ষেপ নেয়া হয়েছে। চাহিদার উপরে ভিত্তি করে জাতীয় ঐক্যমত কমিশন এ সিদ্ধান্ত গ্রহণ করেছে।  আগামী ১২ফেব্রুয়ারী জাতীয় সংসদ নির্বাচনের ভোটের দিনেই এগণভোট অনুষ্ঠিত হবে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গণভোটে অংশ নেয়ার আহ্বান জানান তিনি। 
ঝালকাঠি জেলা প্রশাসক কার্যালয়ের সভাকক্ষে মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে গণভোট প্রচার বিষয়ক অবহিতকরণ কর্মশালায় সভাপতির বক্তব্যে জেলা প্রশাসক মো. মমিন উদ্দিন এসব কথা বলেন। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ আব্দুল্লাহ।  বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. হুমায়ুন কবীর, অতিরিক্ত জেলা প্রশাসক কাওছার হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার সাইফুল ইসলাম, সাংবাদিক কল্যাণ ট্রাস্টের উপপরিচালক পরিচালক (প্রশাসন ও অর্থ)  এবিএম রফিকুল ইসলাম,  ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি অ্যাডভোকেট আককাস সিকদার। বক্তব্য রাখেন ঝালকাঠি জেলা সাংবাদিক ইউনিয়নের যুগ্ম সাধারণ সম্পাদক ও শতকণ্ঠের স্টাফ রিপোর্টার মো. আতিকুর রহমান, প্রেসক্লাবের সহসভাপতি মাসউদুল আলম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক জহিরুল ইসলাম জলিল, রাজাপুর প্রেস ক্লাব সভাপতি মনিরুজ্জামান খানসহ আরো অনেকে। প্রচারণা নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন জেলা তথ্য অফিসার লেলিন বালা।


Share: