Surjalok News

Header
collapse
Home / আন্তর্জাতিক / ইরানে ‘কঠিন হামলার’ হুমকি ট্রাম্পের

ইরানে ‘কঠিন হামলার’ হুমকি ট্রাম্পের

2026-01-05  Surjalok Desk  215 views

ভেনেজুয়েলায় সামরিক অভিযানের পর এবার ইরানকে সরাসরি হামলার হুঁশিয়ারি দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। দেশটিতে চলমান বিক্ষোভে যদি আবারও বিক্ষোভকারীদের হত্যা করা হয়, তাহলে যুক্তরাষ্ট্র ইরানের বিরুদ্ধে ‘খুব শক্ত আঘাত’ হানবে বলে সতর্ক করেছেন তিনি।

রোববার (৪ জানুয়ারি) গভীর রাতে এয়ার ফোর্স ওয়ানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প বলেন, ইরানের পরিস্থিতি তারা খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন। তার কথায়, অতীতের মতো যদি ইরানে মানুষ হত্যা শুরু হয়, তাহলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে খুব কঠোর প্রতিক্রিয়া আসবে।

ট্রাম্প এর আগেও হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ইরানে বিক্ষোভকারীদের প্রাণহানি হলে যুক্তরাষ্ট্র হস্তক্ষেপ করবে।


Share: