Surjalok News

Header
collapse
Home / সারাদেশ / বরিশালে বিএনপির জনসভা শুরু, কানায় কানায় পূর্ণ মাঠ

বরিশালে বিএনপির জনসভা শুরু, কানায় কানায় পূর্ণ মাঠ

2026-02-04  Surjalok Desk  129 views
img-1175.jpeg


বিএনপির বরিশাল বিভাগীয় জনসভা শুরু হয়েছে। বুধবার সকাল ১১টায় বরিশাল বেলস পার্কে আয়োজিত এই জনসভা শুরু হয়। ইতিমধ্যে বিভাগের ছয়টি জেলা থেকে বিএনপি নেতাকর্মী ও সাধারণ মানুষের উপস্থিতিতে সমাবেশ প্রাঙ্গণ কানায় কানায় পূর্ণ হয়ে গেছে। শুরুতে বক্তব্য রাখছেন স্থানীয় নেতাকর্মীরা।

দুপুর ১২টায় বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এই জনসভার মঞ্চে উপস্থিত হয়েছেন। এরপর তিনি নেতাকর্মীদের উদ্দেশে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন।


খণ্ড খণ্ড মিছিল নিয়ে জেলা, উপজেলা, পৌরসভা ও মহানগরের নেতাকর্মীরা সমাবেশে যোগ দিয়েছেন। নেতাকর্মীদের চোখেমুখে আনন্দের ছাপ দেখা যাচ্ছে।

দীর্ঘ ২০ বছর পর বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন। জনসভায় বিভাগের ২১টি সংসদীয় আসনের বিএনপি ও জোট মনোনীত সংসদ সদস্য প্রার্থীরা উপস্থিত থাকবেন। 


বিএনপির বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক বিলকিস জাহান শিরিন বলেন, আমাদের দলীয় চেয়ারম্যান তারেক রহমান ১২টায় সভা মঞ্চে আসবেন এবং গুরুত্বপূর্ণ ভাষণ দেবেন। দীর্ঘ ২০ বছর পর তিনি বরিশালে আসছেন তাই বরিশালবাসীর অনেক চাওয়া-পাওয়া তার কাছে থাকবে, এটাই স্বাভাবিক।

কারণ বরিশালের যত উন্নয়ন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান করেছেন। 


তিনি বলেন, দলীয় নেতাকর্মী ছাড়াও সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে জনসভায় যোগ দিতে আসছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে একবার দেখার জন্য। 


Share: